ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে মাদকসেবী পূনর্বাসন কেন্দ্রে হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ৭ জুন ২০২০
মেক্সিকোতে মাদকসেবী পূনর্বাসন কেন্দ্রে হামলা, নিহত ১০
ছবি: সংগৃহীত

মেক্সিকোর গুয়ানজুয়াতো রাজ্যের একটি মাদকসেবী পূনর্বাসন কেন্দ্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে রাজ্য সরকার জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে ইরাপুয়াতু সেন্টারে ৩ জন অজ্ঞাতপরিচয় হামলাকারী আকস্মিকভাবে ঢুকে এলোপাথারি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে নেয়ার পর তিনি সেখানে মারা যান।

জানা গেছে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

সূত্র- ইয়াহু নিউজ

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!