ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মেক্সিকোয় রাস্তার পাশ থেকে ১৪ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৯, ২৭ জুন ২০২০
মেক্সিকোয় রাস্তার পাশ থেকে ১৪ মৃতদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাটিকাস অঙ্গরাজ্যে রাস্তার পাশ থেকে ১৪ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে রাস্তার পাশে কম্বল দিয়ে মোড়ানো এবং টেপ দিয়ে আটকানো অবস্থায় দেখা যায় মৃতদেহগুলো।

জাকাটিকাস অঙ্গরাজ্যটি দেশটির অন্যতম অপরাধপ্রবণ এলাকাগুলোর একটি।

জাকাটিকাসের কৌঁসুলি ফ্রান্সিসকো মুরিল্লো সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে ৪ জনের লাশ শনাক্ত করা হয়েছে, তারা জুয়ান আলদামা শহরের অদিবাসী। মরদেহ পাওয়া গেছে ১৫০ কিলোমিটার দূরে ফ্রেসনিল্লোতে। তিনি বলেন, অন্য মৃতদেহগুলো চেনা যাচ্ছে না, এ সব মৃতদেহ বেশ কয়েকদিন আগের।

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের প্রধান রুট জাকাটিকাস। বিশেষজ্ঞদের মতে এই এলাকায় মাদক পাচারে জড়িত স্থানীয় অন্তত তিনটি চক্র রয়েছে, এদের মধ্যে দুইটি শক্তিশালী গ্যাং রয়েছে।

গত বুধবার উত্তর পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে প্রতিদ্বন্দ্বী সিনালোয়া গ্রুপের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। ২০০৬ সালে মেক্সিকো সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান শুরুর করার পর থেকে এ পর্যন্ত ২ লাখ ৯০ হাজার লোকের মৃত্যু হয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!