[ আন্তর্জাতিক ]
কঙ্গোয় বিদুৎস্পৃষ্ট হয়ে ২৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর একটি বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিনশাসায় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
কিনশাসার পুলিশ প্রধান সিলভ্যানো কাসঙ্গো বলেন, ‘শহরের মাতাদি-কিবালা এলাকার স্থানীয় এক বাজারের বেশ কয়েকটি ঘরের চালের ওপর বিদ্যুতের উচ্চ ভোল্টেজের একটি তার পড়ায় ঘরগুলো বিদ্যুতায়িত হয়ে যায়। এ ঘটনায় ঘরগুলোতে অবস্থান করা বেশকিছু লোকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।’
আরো পড়ুন>> ৫৭ দেশে মিলেছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট: ডব্লিউএইচও
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় যে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া লোকজনের পাশে তাদের আত্বীয়স্বজন কান্নাকাটি ও বিলাপ করছে।
এদিকে বিদ্যুতের ছেঁড়া তারের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে ঘটনার প্রকৃত কারণ তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!