ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কঙ্গোতে বিপন্ন লোল্যান্ড গরিলার জন্ম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩, ১০ জানুয়ারি ২০২২
কঙ্গোতে বিপন্ন লোল্যান্ড গরিলার জন্ম
ছবি: সংগৃহীত

কঙ্গো প্রজাতন্ত্রের বিখ্যাত ভিরুঙ্গা জাতীয় পার্কে একটি লোল্যান্ড গরিলার জন্ম হয়েছে। শুক্রবার পার্ক কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম গার্ডিয়ান এমন খবর দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন একটি গরিলা জন্ম নেওয়ায় এটির বিপন্ন হওয়া থেকে সুরক্ষা আরো জোরদার হয়েছে।

দীর্ঘদিন ধরেই ভিরুঙ্গা জাতীয় পার্কে লোল্যান্ড গরিলাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। পঁচিশ বছর ধরে দেশটিতে চলা সংঘাতের কারণে এই প্রজাতি হুমকিতে পড়েছিল।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর প্রথমবারের মতো লোল্যান্ড গরিলার জন্ম নিয়েছে। বৃহস্পতিবার পার্কের শিয়াবেরিমু এলাকায় টহল দেওয়ার সময় রেঞ্জার্স সদস্যরা নবজাত গরিলাটিকে দেখতে পান।

আরো পড়ুন: ভারতকে নিয়ে নতুন মহাদেশের বার্তা

বিশ্বে লোল্যান্ড গরিলার সংখ্যা ১৭ হাজার থেকে কমে ছয় হাজারে নেমে এসেছে। প্রতিবছর এই প্রজাতি পাঁচ শতাংশ কমছে। এছাড়া শিকারিদের বন্দুকও অব্যাহতভাবে এই প্রাণিটির দিকে তাক করা হচ্ছে। অবৈধ শিকারের কবলে পড়ে তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!