ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কঙ্গোতে বাস উল্টে আগুন, পুড়ে মরল ৪০ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১, ১০ এপ্রিল ২০২১
কঙ্গোতে বাস উল্টে আগুন, পুড়ে মরল ৪০ যাত্রী
ছবি: সংগৃহীত

কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে আগুন লেগে অন্তত ৪০ যাত্রী পুড়ে মারা গেছেন। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।  

দেশটির কিউইলু প্রদেশের গভর্নর উইলি ইৎশুনডালা রয়টার্সকে বলেছেন, রাজধানী কিনশাসা থেকে পূর্বে গাড়িতে ছয় ঘণ্টার দূরত্বের কিউওয়ায়া গ্রামের পাশে শুক্রবার মর্মান্তিক এ দুর্ঘটনায় এসব মানুষের প্রাণহানি ঘটেছে। 

গভর্নর ইৎশুনডালা বলেন, সেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। সব ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!