ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

জ্বালানির টাকা পরিশোধ না করে পালিয়ে বেড়াচ্ছে জাহাজ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ২৬ জানুয়ারি ২০২২
জ্বালানির টাকা পরিশোধ না করে পালিয়ে বেড়াচ্ছে জাহাজ!
ছবি: সংগৃহীত

সাগর পাড়ি দিতে প্রত্যেক জাহাজেরই বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন পড়ে। তবে সেই জ্বালানি বাকিতে কেনার পর অর্থ শোধ না করতে পেরে এখন আটকের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে মস্ত বড় এক জাহাজ।

ক্রিস্টাল সিম্ফনি নামের বিশাল প্রমোদতরীটি যুক্তরাষ্ট্রের পেনিনসুলা পেট্রোলিয়ামের কাছ থেকে বাকিতে জ্বালানি নেয়। বাকি নিতে নিতে ক্রিস্টাল সিম্ফনি পেনিনসুলা পেট্রোলিয়ামের কাছ থেকে ৪ দশমিক ৬ মিলিয়ন ডলারের জ্বালানি নিয়েছে।

আরো পড়ুন>> চাঁদে আছড়ে পড়তে চলেছে স্পেসএক্স’র রকেট

কিন্তু জ্বালানির টাকা আর শোধ করেনি তারা। আর এ বিষয়টি মিয়ামির একটি আদালতে জানায় পেনিনসুলা পেট্রোলিয়াম। আদালতের বিচারক মঙ্গলবার জাহাজটি মিয়ামিতে পৌছানো মাত্র আটক করার নির্দেশ দেন।

জাহাজটি যাত্রীসহ এটির ভ্রমণ শেষ করার পর মিয়ামিতেই ফিরছিল। ফলে মিয়ামির আদালতে হয় মামলা।

মিয়ামিতে পৌছানো মাত্র জাহাজটিকে আটক করা হবে। বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষ মিয়ামিতে জাহাজটি না ভিড়িয়ে সেটি নিয়ে যায় ব্রাহামাসে। এখন ব্রাহামাসের বন্দরেই আছে প্রমোদতরীটি। তবে যাত্রীদের যেহেতু মিয়ামিতে পৌছানোর কথা ছিল। ফলে তাদেরকে অন্য একটি ফেরিতে করে মিয়ামিতে নিয়ে আসা হয়।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!