ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আরব সাগর থেকে ৪০ লাখ ডলারের হেরোইন জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫, ৩১ ডিসেম্বর ২০২১
আরব সাগর থেকে ৪০ লাখ ডলারের হেরোইন জব্দ
ছবি: সংগৃহীত

আরব সাগর থেকে ৩৮৫ কিলোগ্রাম (৮৪৯ পাউন্ড) হেরোইন জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বৃহস্পতিবার সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ ডলার। ইউএসএস টেম্পেস্ট ও ইউএসএস টাইফুন নামের জাহাজ মধ্যপ্রাচ্যের জলসীমায় চলমান একটি মাছ ধরার নৌকা থেকে মাদকগুলো জব্দ করে। আন্তর্জাতিক টাস্ক ফোর্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে চলতি সপ্তাহের সোমবার এগুলো জব্দ করা হয়।

দেশটির নৌ কর্মকর্তারা জানিয়েছেন, এ অঞ্চল থেকে এবারই প্রথম একসঙ্গে এতো বিপুল পরিমাণ মাদক জব্দ করা হলো।

জানা গেছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের টাস্কফোর্স টহল জোরদার করেছে। এ বছর তারা প্রায় ২০ কোটি ডলারের মাদক জব্দ করে। গত চার বছরেও এতো মাদক উদ্ধার হয়নি এই এলাকা থেকে।

আরো পড়ুন: ইউক্রেন ইস্যুতে নিষেধাজ্ঞা চান বাইডেন, পাল্টা হুমকি পুতিনের

গত বছরের জাতিসংঘের গ্লোবাল সিন্থেটিক ড্রাগস অ্যাসেসমেন্টের তথ্যানুযায়ী, বলকান, দক্ষিণ ককেশাস পর্বতমালাসহ সৌদি আরবের জীর্ণ স্থলপথে ইরান ও আফগানিস্তান হয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে হেরোইন পাচার হয়।

গত মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য থেকে পুলিশ ২৫০ টন অবৈধ গাঁজা জব্দ করে। হোয়াইট সিটির কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল গুদামে অভিযান চালিয়ে পুলিশ এগুলো জব্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!