ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করলেন সৌদি রাজা সালমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৫, ৩০ ডিসেম্বর ২০২১
ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করলেন সৌদি রাজা সালমান
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে রিয়াদের ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন সৌদি রাজা সালমান বিন আব্দুলআজিজ। তিনি বুধবার সৌদি মন্ত্রিপরিষদে অনলাইনে দেয়া বার্ষিক ভাষণে ইরানকে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর জন্য অভিযুক্ত করেন। সৌদি রাজা দাবি করেন, মধ্যপ্রাচ্যের সমস্যা ও সংকটগুলোর জন্য ইরান দায়ী।

রাজা সালমান ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করে বলেন, নিজের পরমাণু কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক সমাজকে সহযোগিতা করছে না তেহরান।

আরো পড়ুন: বাবা-মা ধূমপায়ী হলে সন্তানের ধূমপান শুরুর আশঙ্কা চার গুণ

তিনি এমন সময় এ অভিযোগ করলেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত তার সবগুলো রিপোর্টে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছে এবং ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে জানিয়েছে।

সৌদি আরবের শীর্ষ নেতারা বহু বছর ধরে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সুর মিলিয়ে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও অসত্য অভিযোগ উত্থাপন করে যাচ্ছেন। তারা এমন সময় মধ্যপ্রাচ্যে সংকট সৃষ্টির জন্য ইরানকে অভিযুক্ত করছেন যখন এ অঞ্চলে আমেরিকা-ইসরাইল-সৌদি ষড়যন্ত্র ও নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তেহরান।

আরো পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

এছাড়া, সৌদি আরব নিজেই গত ছয় বছর ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনে এ পর্যন্ত লাখ লাখ মানুষ হতাহত ও প্রায় ৪০ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। সৌদি আগ্রাসনে ইয়েমেনের শতকরা ৮৫ ভাগ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং দেশটি বর্তমানে খাদ্য ও ওষুধের মারাত্মক ঘাটতির সম্মুখীন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!