[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রে শপিংমলে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায় বন্দুক হামলা
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি শপিংমলে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা চলার সময় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
কর্তৃপক্ষ জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেলে ডারহামে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায় ব্যস্ত ছিল সাধারণ মানুষ। এমন সময় হঠাৎ করে শপিংমলের ভেতরে এলোপাতাড়ি গুলি চালায় এক বন্দুকধারী। আতঙ্কে এদিক-ওদিক ছুটতে থাকেন অনেকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শপিংমল ঘিরে ফেলে পুলিশ। পরে শপিংমলের ভেতর থেকে একে একে সবাইকে নিরাপদে বের করে আনেন পুলিশ সদস্যরা। এ সময় বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ও এক ব্যক্তিকে আটক করা হয়। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ ঘটনার শপিংমল বন্ধ ঘোষণা করা হয়েছে। আশপাশের এলাকায় জোরদার করা হয়ে নিরাপত্তাব্যবস্থা।
জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে পুলিশ। ব্ল্যাক ফ্রাইডেতে শপিংমলের মতো জায়গায় হামলার ঘটনায় জনমনে চরম আতঙ্কে দেখা দিয়েছে।
সূত্র রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!