ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিয়ের আধা ঘণ্টা পরই স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ২১ নভেম্বর ২০২১
বিয়ের আধা ঘণ্টা পরই স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু!
ছবি: নাদিয়া তাহা মাধি

বেশ ধুমধাম করে বড় আয়োজনের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছিল বিয়ে। কিন্তু বিয়ের মাত্র আধা ঘণ্টা পরই স্বামীর কোলে আকস্মিক মারা গেলেন স্ত্রী। সম্প্রতি হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে মিসরের দক্ষিণাঞ্চলীয় রেডা গ্রামে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, নাদিয়া তাহা মাধি নামের ২২ বছর বয়সী ওই তরুণী বিয়ের আধা ঘণ্টা পরই হার্ট অ্যাটাকের পর স্বামীর কোলে ঢলে পড়ে যান। এ সময় তার বিয়ের পোশাকই পরা ছিল।

মেয়েটির শোকার্ত বাবা প্রথমে বিশ্বাস করতে পারেননি যখন তাকে বলা হয় যে তার মেয়ে মারা গেছে। তিনি বলেন, আমার মেয়ে তার বিয়ের পার্টিতে আনন্দিত ছিল যেখানে সে তার বোনদের সঙ্গে নাচছিল এবং তার অতিথিদের আনন্দের সঙ্গে গ্রহণ করেছিল।

ওই কনের বাবা আরও বলেন, বিয়ের পর বাড়ি ফেরার পর ৩০ মিনিট পরই জানতে পারি আমার মেয়ে মারা গেছে।

শোকাহত বাবা তার মেয়েকে বিয়ের পোশাকে দাফন করেন। পরে তিনি বলেন, আমি এখনো একটি ধাক্কার মধ্যে আছি কারণ আমি বুঝতে পারছি না কী ঘটেছে কিন্তু আমার কাছে শুধু তার জন্য প্রার্থনা। আল্লাহ আমাদেরকে জান্নাতে তার সঙ্গে পুনরায় মিলিত করুন এবং এই ক্ষতি সহ্য করার সাহস ও ধৈর্য দান করুন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!