রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৮
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় অন্তত আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাজধানী মস্কো থেকে ৭০০ মাইল পূর্বে অবস্থিত পার্ম শহরের একটি বিশ্বদ্যিালয়ে এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ভবনে প্রবেশের আগে এলোপাথাড়ি গুলি ছুড়তে দেখা যায়। অন্য আরেকটি ভিডিও ফুটেজে ওই ভবনে থাকা আতঙ্কিত শিক্ষার্থীদেরকে দোতলা থেকে নিচে ঝাঁপ দিতে দেখা যায়।
Очевидцы сообщают о стрельбе в Пермском государственном университете. Студенты покидают здание через окна. pic.twitter.com/TFDpTR0rGV
এসময় হামলাকারীর হাত থেকে নিরাপদ থাকতে বহু শিক্ষার্থী নিজেদেরকে শ্রেণিকক্ষে আবদ্ধ করে রাখে বলে জানা গেছে।
এদিকে রুশ পুলিশ হামলাকারী ব্যক্তিকে আটক করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।