[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ১
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার অঙ্গরাজ্যটির উইনস্টন-সালেমের মাউন্ট টাবর হাইস্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ প্রধান ক্যাটরিনা থম্পসন জানান, পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় উইলিয়াম চ্যাভিস রায়নার্ড মিলার নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তবে আটক হওয়া সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
করোনা মহামারির কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর স্কুলে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে প্রায়ই স্কুলে গোলাগুলির ঘটনা ঘটে। এ সপ্তাহে দ্বিতীয়বারের মতো নর্থ ক্যারোলাইনার স্কুলে এমন গুলির ঘটনা ঘটল।
এর আগে ফ্লোরিডার পার্কল্যান্ডে ২০১৮ সালে গুলিতে ১৭ শিক্ষার্থী নিহত হয়। সন্দেহভাজন ওই বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
সূত্র: এএফপি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!