প্রেমিকার ভাইয়ের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রেমিকের মৃত্যু
প্রেম করতে এসে প্রেমিকার ভাইয়ের হাতে ধরা পড়ার ভয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের ফয়সালাবাদ জেলার দিজকোট এলাকায় এ ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম এবিপি’র এক প্রতিবেদনে জানা যায়, নিহত ওই তরুণের নাম হাসান ফারুক। ঘটনার পর উদ্ধারকারীরা ওই তরুণকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে না জানিয়ে তার লাশ নিয়ে যায় পরিবারের সদস্যরা।
জানা গেছে, ঘটনার সময় তিনি প্রেমিকার বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় বাড়িতে প্রেমিকার ভাইয়ের প্রবেশের শব্দ শুনতে পান। ফলে তিনি ভয়ে বাড়ির ছাদ থেকে লাফ দেন।
এদিকে ঘটনার খবর স্থানীয় টিভিতে দেখে নিহত হাসান ফারুকের বাড়িতে যায় পুলিশ। পরে পুলিশি কর্মকাণ্ড শেষে লাশ আবার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।
এ বিষয়ে স্থানীয় থানার পরিদর্শক আমির ওয়াহেদ বলেন, নিহতের ঘটনায় হাসানের পরিবার কোনো আইনি পদক্ষেপ নেবে না বলে জানিয়েছে।