ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভুলবশত নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২০
ভুলবশত নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করলো রাশিয়া
ছবি: সংগৃহীত

নিজেদের ভুলবশত ছোঁড়া গুলিতে অত্যাধুনিক সু-৩০ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করলো রাশিয়া। এতে বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। যদিও অল্পের জন্য বেঁচে গেলেন দুই পাইলট।

রুশ কর্তৃপক্ষ জানায়, মধ্য রাশিয়ার টিভা অঞ্চলে সামরিক মহড়া চালাকালীন একটি যুদ্ধবিমান থেকে গুলি ছুঁড়লে মুহুর্তেই আগুন ধরে যায় সু-৩০ বিমানে। এসময় দ্রুত বের হয়ে যান দুই পাইলট।

ড্রোন ক্যামেরার ভিডিও দেখা যায়, বিধ্বস্ত বিমানের আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ২০১২ সালে যুদ্ধ বিমানটি কিনতে খরচ হয় ৫ কোটি মার্কিন ডলার।

এ ঘটনায় সাময়িক সময়ের জন্য মহড়া বন্ধ করে দেয়া হয়। এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!