[ আন্তর্জাতিক ]
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মিশর
ছবি: সংগৃহীত
প্রত্যাশিত বিক্ষোভের আশঙ্কায় কঠোর নিরাপত্তা জোরদার করা হলেও সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে মিশরে। দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে ব্যানার হাতে গিজা শহরে রাস্তায় নেমেছে কয়েক ডজন বিক্ষোভকারী।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছিলো বিক্ষোভকারীরা। কয়েকজন বিক্ষোভকারী পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এছাড়া নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে তারা।
জানা গেছে, মিশরের রাজধানী কায়রোর বেশ কিছু জেলাতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ ঠেকাতে গুলি ও টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ।
সূত্র- আল জাজিরা
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!