[ আন্তর্জাতিক ]
চীনে ছড়িয়ে পড়া নতুন রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ
ছবি: ব্রুসেলোসিস ব্যাকটেরিয়া
মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এবার নতুন এক ধরনের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ‘ব্রুসেলোসিস’ নামক এই ব্যাকটেরিয়ায় এরই মধ্যে তিন হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
চীনের লিয়াওনিং প্রদেশের ‘ব্রুসেলোসিস’-এর প্রাদুর্ভাবকে ল্যানজো বায়োফার্মাসিউটিকাল কারখানায় গ্যাস লিক হওয়াকে দায়ী করা হচ্ছে। আক্রান্ত প্রাণীদের কেউ সংস্পর্শ এলে মানুষ সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র- সিডিসি জানায়, ব্রুসেলোসিস মাল্টা বা ভূমধ্যসাগরীয় জ্বর নামেও পরিচিত। মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে এর সংক্রমণ ঘটে। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা, জ্বর ও অবসাদ। নিশ্বাসের মাধ্যমে এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয় বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!