[ আন্তর্জাতিক ]
মালভূমিতে মিলল ১ কোটি বছর আগের গাছের জীবাশ্ম!
মালভূমিতে মিলল ১ কোটি বছর আগের গাছের জীবাশ্ম!
প্রায় এক কোটি বছর আগের গাছের জীবাশ্ম মাটিচাপা পড়ে ছিল। পেরুর সেন্ট্রাল অ্যান্ডিয়ান মালভূমিতে কাজ করার সময় এর খোঁজ পান গবেষকরা। বিশালাকার ওই জীবাশ্ম ছাড়াও শতাধিক জীবাশ্ম কাঠ, পাতা ও পরাগায়নের নমুনা পাওয়া গেছে।
ডেইলি মেইলর একটি প্রতিবেদন অনুসারে, বিশেষজ্ঞরা বলছেন, উদ্ধার করা জীবাশ্ম বিশ্লেষণ করে প্রাচীন জলবায়ু সম্পর্কে আমরা যা জানি, সেই চিন্তাকে নতুন করে সাজানো যাবে।
জীবাশ্ম বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, আগে যেভাবে ধারণা করা হচ্ছিল, তার চেয়ে অনেক বেশি আর্দ্র ছিল দক্ষিণ আমেরিকার জলবায়ু। এই গাছ বিশ্লেষণ করে দেখা হবে, আমাদের এই পৃথিবীতে কিভাবে জলবায়ু পরিবর্তন হয়েছে। অতীতের চেয়ে এখন জলবায়ু কতটা বদলে গেছে, সেটাও দেখা হবে।
গবেষকরা মনে করেন, ভবিষ্যতে জলবায়ু কেমন হতে পারে, সে ব্যাপারেও অনুমান করা সম্ভব হবে জীবাশ্মটি বিশ্লেষণের মাধ্যমে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!