ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দ. কোরিয়ার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে যাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫, ১৬ আগস্ট ২০২০
দ. কোরিয়ার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে যাচ্ছে ইরান
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ ফেরত আনার জন্য দেশটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক (সিবিআই)। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সিউল ইরানের পাওনা অর্থ দিতে রাজি না হওয়ায় এ ব্যবস্থা নিতে যাচ্ছে ইরান।

শনিবার এক সূত্রের বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইলনা জানিয়েছে, এরইমধ্যে দক্ষিণ কোরিয়ার দুটি ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। কোরিয়ার ওই দুই ব্যাংকে ইরানের সাড়ে আটশ কোটি ডলার আটকে রয়েছে। মার্কিন চাপের কারণে ইরানকে পাওনা অর্থ দিচ্ছে না কোরিয়ার ওই দুই ব্যাংক।

ইলনা আরো জানিয়েছে, সর্বশেষ ব্যবস্থা হিসেবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে ইরান। তবে এ আইনি পদক্ষেপ কার্যকর হতে আরো কয়েক মাস সময় লাগবে বলে জানা গেছে।

সূত্র- প্রেসটিভি

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!