ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের ইরানি জাহাজ আটকের খবরটি মিথ্যা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪৫, ১৪ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের ইরানি জাহাজ আটকের খবরটি মিথ্যা: ইরান
হুজ্জাত সুলতানি

যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী জাহাজ আটক করেছে বলে মার্কিন গণমাধ্যম যে খবর দিয়েছে সেটিকে মিথ্যা বলে উল্লেখ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

কারাকাসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হুজ্জাত সুলতানি বলেন, যুক্তরাষ্ট্র যে চারটি তেলবাহী জাহাজ আটক করেছে তার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত আরেকটি মিথ্যা।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো জানায় যে, ভেনিজুয়েলাগামী ইরানের ৪টি তেলবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র।

সুলতানি তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লেখেন, এটি যুক্তরাষ্ট্রের প্রচারযন্ত্রের আরেকটি মিথ্যা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। আটক করা জাহাজগুলোর মালিক ইরান নয়। এছাড়া সেগুলোতে ইরানি পতাকাও বহন করা হয়নি।

সূত্র- সিনহুয়া

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!