ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৯, ২৯ জুলাই ২০২০
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে অভিনব সামরিক মহড়া চালিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে নোঙর করা একটি মার্কিন যুদ্ধজাহাজে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। এরপর ইরানের কয়েকজন সেনাও হেলিকপ্টার থেকে নামেন ওই মার্কিন যুদ্ধজাহাজে। তবে এতে ক্ষয়-ক্ষতি হয়নি কোনো পক্ষেরই। কারণ এই পুরোটাই ছিল ইরানের একটি মহড়ার অংশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই মহড়ার সময় এতো বেশি গোলাগুলি হয় যে, ওই অঞ্চলের দুইটি মার্কিন সামরিক ঘাঁটিতে সাময়িক সতর্কাবস্থা জারি করে যুক্তরাষ্ট্র। এছাড়া মিসাইল হামলার হাই অ্যালার্টও জারি করা হয় মার্কিন নৌবাহিনীর একাধিক যুদ্ধ জাহাজে। তবে কিছুক্ষণের মধ্যেই বোঝা যায়, যুদ্ধ নয়, সামরিক মহড়ায় নেমেছে ইরানের সেনা বাহিনী।

পারস্য উপসাগরে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন বাড়ছে এমন সময়ই ইরানের পক্ষ থেকে এই মহড়া চালানো হলো। এই মহড়ার নাম তারা দিয়েছে মহানবী -১৪।

এদিকে ইরানের মহড়ায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের আদলে রণতরি বানিয়ে মিসাইল হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এ নিয়ে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এটি ইরানের দায়িত্বহীন ও বেপরোয়া আচরণ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীর এই মহড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও সম্প্রচার করা হয়েছে। যেখানে দেখা যায়, ইরান নিজেরাই একটি মার্কিন যুদ্ধজাহাজের মতো একটি রণতরি সাজিয়েছে। সেখানেই একের পর এক চালানো হচ্ছে মিসাইল হামলা।

এ বিষয়ে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আজকের মহড়ায় যা দেখানো হয়েছে সবই আক্রমণাত্নক ছিল।

ভিডিওটি দেখুন:

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!