[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রের আরো একটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়া
ছবি: সংগৃহীত
কৃষ্ণ সাগরের আকাশে যুক্তরাষ্ট্রের আরো একটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে তিন দফা মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণ সাগরের আকাশের বাধা দেয়া হলো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্ত থেকে মার্কিন গোয়েন্দা বিমান শনাক্ত করার পর সেটিকে বাধা দেয়ার জন্য একটি এসইউ-২৭ যুদ্ধবিমান পাঠানো হয়।
রুশ মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র পি-৮ পজিডোন বিমান পাঠিয়েছিল তবে রুশ বিমানের বাধার মুখে সেটি তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের সীমান্ত লঙ্ঘনের কোনো সুযোগ শত্রুপক্ষকে দেয়া হবে না।
এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান রাশিয়ার আকাশে ঢোকার চেষ্টা করলে তাদেরকে বাধা দেয়া হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বোমারু ও গোয়েন্দা বিমান প্রায়ই রাশিয়ার সীমান্তের কাছে শনাক্ত করা হয়ে থাকে। রাশিয়া এসব ঘটনাকে উস্কানিমূলক বলে মনে করে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!