ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যে কারণে হ্যাক করা হয় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিদের টুইটার জানালো এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭, ১৭ জুলাই ২০২০
যে কারণে হ্যাক করা হয় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিদের টুইটার জানালো এফবিআই
ছবিঃ ডেইলি বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাই প্রোফাইলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা। বুধবার এ ঘটনার পর ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) কর্তৃক তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি চিরস্থায়ী করার জন্য তাদের একাউন্ট হ্যাক করা হয় বলে জানিয়েছে এফবিআই।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি চিরস্থায়ী করার উদ্দেশ্যে অ্যাকাউন্টগুলো থেকে এই কাজগুলো করা হয়েছিলো বলে মনে করছে এফবিআই। এছাড়াও সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্যও বলে এফবিআই।

হ্যাক হওয়া প্রোফাইলগুলোর মধ্যে এলন মাস্ক, বিল গেটস এবং জো বিডেনসহ আরো অনেক তারকা ও প্রভাবশালী ব্যক্তি রয়েছেন। তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সিতে অনুদানের জন্য অনুরোধ করা হয়েছিলো।

ছবিঃ ডেইলি বাংলাদেশ

হ্যাক হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অ্যাকাউন্ট থেকে একটি টুইটে বলা হয়, আমি আমার সম্প্রদায়কে ফিরিয়ে দিচ্ছি। আপনি এক হাজার ডলার প্রেরণ করলে আমি আপনাকে দুই হাজার ডলার পাঠিয়ে দেব। জো বিডেনের একাউন্ট থেকেও এ সম্পর্কিত পোস্ট দেয়া হয়। এ ব্যাপারে মার্কিন সিনেট কমার্স কমিটি টুইটারের কাছে ২৩ জুলাইয়ের মধ্যে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দাবি করেছে।

কয়েকটি টুইটে টুইটার জানায়, আমরা জানি যে হ্যাকাররা হাই-প্রোফাইল ভেরিফাইড অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করে ব্যবহার এবং এর টুইটগুলো নিয়ন্ত্রণ করছিলো। টুইটার আপাতত এর ব্যবহারকারীদের বিটকয়েন ওয়ালেট সম্পর্কিত ঠিকানা টুইট করতে বাধা দিচ্ছে।

এছাড়াও টুইটার এটিকে একটি সমন্বিত আক্রমণ বলে জানায়। টুইটার বলছে যে, হ্যাকাররা তাদের কর্মচারীদের অভ্যন্তরীণ সিস্টেম এবং সরঞ্জামগুলোর অ্যাক্সেসকে লক্ষ্য করেছিলো।

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!