ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কাবা তাওয়াফের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২২, ২৫ জুন ২০২০
কাবা তাওয়াফের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার
ফাইল ছবি

কাবা তাওয়াফের দৃশ্য মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের পরিচয় বহন করে। কাবা তাওয়াফরত মানুষের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সৌদি আরবের ফ্রিল্যান্সার ফটোগ্রাফার আবদুল্লাহ আল সাথরি। তিনি তার ছবির নাম দিয়েছেন ‘স্পিরিচুয়ালিটি অব কালারস’ বা রঙের আধ্যাত্মিকতা।

হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের নবম আসরে মোবাইল ফটোগ্রাফি ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার পান সাথরি। দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সার ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন তিনি। 

আল সাথরি বলেন,তাওয়াফরত হজ পালনকারীরা যেন রঙের বর্ণালি সৃষ্টি করেছেন।এটাই ছবিতে স্পষ্ট হয়েছে।

এ বছর প্রতিযোগিতার মূল বিষয় ছিল পানি। তবে প্রতিযোগীদের জেনারেল, পোর্টফোলিও ও মোবাইল ফটোগ্রাফি এই তিনটি ক্যাটাগরিতেও ছবি জমা দেয়ার সুযোগ ছিল।

এর আগে কাবা ঘরের নামাজের অসাধারণ দৃশ্য ক্যামেরায় ধারণ করে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন সৌদি আরবের আলোকচিত্র শিল্পী আম্মার আল আমির।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!