ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পায়ের ছাপে আতঙ্কের ১৫ দিন, ফাঁদে কাবু বাঘ

আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিত: ১৭:০৮, ২৩ জুন ২০২০
পায়ের ছাপে আতঙ্কের ১৫ দিন, ফাঁদে কাবু বাঘ
মেছোবাঘের ফাইল ছবি।

টানা ১৫ দিন পায়ের ছাপ দেখে বাঘ জল্পনায় দিন কাটছিল স্থানীয়দের। মাঠের এক গরুর ওপর আক্রমণ করায় বেড়ে যায় আতঙ্ক। অবশেষে ফাঁদ পেতে সেই মেছোবাঘকে কাবু করেছে স্থানীয়রা।

রোববার রাতে ভারতের পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার নগুরিয়া গ্রামে বাঘটি ধরা পড়ে। এটিকে স্থানীয় ভাষায় বাঘরোল বলা হয়। 

স্থানীয়রা জানায়, ১৫ দিন ধরে বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা। এর মধ্যে একটি গরুকে আহত করেছে বাঘ। তাই আতঙ্কের বিষয়টি পাঁশকুড়া বনদফতরে জানানো হয়। এতে বনদফতরের কর্মীরা একটি খাঁচা দিয়ে যায়। স্থানীয়রা মুরগীর টোপ দিয়ে রাখলে গভীর রাতে খাঁচাবন্দী হয় মাঝবয়সী প্রায় আড়াই ফুট লম্বার মেছোবাঘ। সোমবার সকালে ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মীরা। পরে খাঁচাবন্দী মেছোবাঘটিকে উদ্ধার করেন তারা। 
 
পাঁশকুড়া রেঞ্জের বনদফতরের এক কর্মকর্তা বলেন, মেছোবাঘটি উদ্ধার করা হয়েছে। খাঁচাবন্দী অবস্থা মুক্তি পেতে ছটফট করছিল সে। এতে নিজে নিজেই আঘাত পেয়েছে। মেছোবাঘটিকে চিকিৎসা করে ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানায় পাঠানো হতে পারে।

সূত্র- কলকাতা ২৪ x৭

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!