ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২০ জনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০০, ১১ জানুয়ারি ২০২০
বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২০ জনের
ছবি- সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানৌজ জেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

শুক্রবার রাতে দিল্লি-কানপুর হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর- টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের।

সংঘর্ষের পর বাস-ট্রাক দু’টিতেই আগুন ধরে যায়। ট্রাকটিতে দাহ্য পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।

কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল জানান, বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ২১ জনকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর জানানো হলেও কারো নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে ঠিক কতজন এ দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!