ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

টুথপেস্ট দিয়ে কফি বানিয়ে পান করছেন যুবক

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩, ২৭ অক্টোবর ২০২১
টুথপেস্ট দিয়ে কফি বানিয়ে পান করছেন যুবক
টুথপেস্ট দিয়ে কফি বানিয়ে পান করছেন যুবক। ছবি সংগৃহীত

আপনি কি কফি খেতে ভালবাসেন? একটানা কাজের চাপ হোক কিংবা ছুটির অবসর, এক মগ কফি সঙ্গে থাকলে যাদের আর কিছু চাই না, তারা কি কখনো ভেবে দেখেছেন টুথপেস্ট দিয়ে কফি খাওয়ার কথা? এমন আজব শুনে গা গুলিয়ে উঠুছে? গা গুলিয়ে উঠলেও এমনই এক পানীয় বানিয়ে ফেলেছেন এক ব্যক্তি। 

নাম তার হোয়াথোট্রি। ঐ ইউজার ফুডি হিসেবে যারপরনাই জনপ্রিয়। তবে তিনি এমন সব পদ রান্না করেন, যা দেখলে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়। এবার তেমনই এক বিদঘুটে পানীয় তৈরি করার ভিডিও পোস্ট করলেন তিনি। নেটিজেনরা শিউরে উঠেছেন টুথপেস্ট কফি দেখে।

শুরুতে তিনি একটি জারে টুথপেস্ট ঢালেন। পরে প্রায় ক্রিমের মতো চেহারা ধারণ করা সেই টুথপেস্টটি দুধের সঙ্গে মিশিয়ে অন্য একটি জারে ঢালেন তিনি। মেশান কফি। শেষ পর্যন্ত কফি প্রস্তুত হয়ে গেলে তার মধ্যে তিনি মেশাতে থাকেন পিপারমেন্ট ট্যাবলেট। এই কফি তৈরির একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখার পর বমি বমি ভাব নেটিজেনদের। আছড়ে পড়ছে মজাদার কমেন্ট। 

Advertisement

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!