ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

এইচডি ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপেও

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭, ৩ জুলাই ২০২৩
এইচডি ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপেও
ফাইল ফটো

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে শিগগিরই যুক্ত হচ্ছে নতুন একটি ভিডিও ফিচার। এর মাধ্যমে উচ্চ মানের (এইচডি) ভিডিও আদান-প্রদান করা যাবে। বর্তমানে অ্যাপটির বেটা সংস্করণে এই আপডেট পাওয়া যাবে।

এর আগে, এইচডি ছবি পাঠানোর একটি ফিচার চালু করেছিল হোয়াটসঅ্যাপ। এবার আসছে এইচডি ভিডিও ফিচার।

এইচডি ভিডিওর জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন আপডেট করতে হবে। তারপর ফিচারটি ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে। নতুন ফিচার চালু হলে ভিডিও পাঠানোর আগে দুটি সেটিংস থাকবে। এর মধ্যে একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি এইচডি।

Advertisement

নতুন ফিচার পেতে হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তাদের হোয়াটসঅ্যাপে বেটা সংস্করণ 2.23.14.10-এ আপডেট করতে হবে।

এই ফিচার এখনো অ্যাপের সব ভার্সনের জন্য উন্মুক্ত করা হয়নি। বর্তমান ভার্সনে ছবি পাঠানোর সর্বোচ্চ সীমা ৩০ মেগাবাইট।

সম্প্রতি নতুন আরো একটি ফিচার নিয়ে এসেছে এই মেসেজিং অ্যাপ। সেটি হচ্ছে সময় ধরে চ্যাট পিন করা অর্থাৎ সবার উপরে থাকা চ্যাটের মেসেজটি কত সময় ধরে সেখানে থাকবে তা আগেই ঠিক করা যাবে।

সূত্র: ওয়েবেটাইনফো

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!