ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাইনবোর্ডের উপর পুশআপ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৫, ২৩ জুন ২০২৩
সাইনবোর্ডের উপর পুশআপ, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

হাইওয়ের উপর বিশাল এক সাইনবোর্ড। তার উপর উঠে পড়েছেন এক ব্যক্তি। শুধু তাই নয়, করছেন একের পর এক পুশআপ। আবার কখনো যোগ ব্যায়াম।

সম্প্রতি এমনই এক দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

অদ্ভুত এ ঘটনা ভারতের উড়িষ্যার পাটনাগড়ের। সেখানেই এক যুবককে হাইওয়ের মাঝে সাইনবোর্ডে উঠে পুশআপ করতে দেখা গেছে।

Advertisement

আজব এ দৃশ্য দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়ে অধিকাংশ গাড়ি। ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষের নজর কেড়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি বড় রাস্তার মাঝে লাগানো একটি উঁচু সাইনবোর্ডে উঠে পড়েছেন এক ব্যক্তি। সেখানেই তিনি বেশ কয়েকবার পুশআপ করলেন। নিচ দিয়ে চলেছে গাড়ি, বাইক।

তবে এক্ষেত্রে সামান্য অসতর্ক হলেই ঘটতে পারত বড় বিপদ। নেটিজেনরা বলছেন, ঐ ব্যক্তি সম্ভবত মদ্যপ ছিলেন- তাই এমন কাজ করছিলেন।

সূত্র: টিভি নাইন বাংলা

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!