[ দেশজুড়ে ]
হোটেলে জানালো তারা দম্পতি, তিনদিন পর মিলল তরুণীর মরদেহ
প্রতীকী ছবি
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে হলিডে ইন্ নামক আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
মহিপুর থানার এসআই সাইদুর জানান, ২৯ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে হলিডে ইন'র ২০৮ নম্বর কক্ষে ওই তরুণ-তরুণী ওঠেন। এসময় হোটেল রেজিস্ট্রারে তরুণের নাম রাজ্জাক, বাবা মো. হানিফ সরদার ও মা লায়লা বেগম, ডাকঘর ও থানা: বুড়িহাট, জেলা: কেশবপুর উল্লেখ থাকলেও বাস্তবে এ ঠিকানার অস্তিত্ব নেই। এছাড়া রাজ্জাকের সঙ্গী জিন্নাত নাম উল্লেখ থাকলেও তার অন্য কোনো তথ্য রাখা হয়নি।
মহিপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনাটি ঘটেছে। তবে এটি হত্যা না আত্মহত্যার ঘটনা এটি এখনি বলা যাচ্ছে না। মরদেহ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!