ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সালমান খান!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৯, ২৮ নভেম্বর ২০১৯
হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সালমান খান!
ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে সালমান অভিনীত ছবি ‘দাবাং ৩’। অন্য কোন ধর্মের বোদ্ধাদের বেশে কখনো কেউ নাচে নাই তাহলে শিব-ব্রক্ষ্মা-বিষ্ণুর সাজে কীভাবে সালমানের সঙ্গে নাচতে পারেন? ‘দাবাং ৩’-র টাইটেল সং ‘হুড় হুড় দাবাং দাবাং’ নিয়ে এভাবেই আপত্তি তুলল হিন্দু জনজাগ্রিতি সমিতি।

তাদের দাবি, সালমান খানের ‘দাবাং ৩’-র হুড় হুড় দাবাং গানে যেভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, তা সমর্থনযোগ্য নয়। শুধু তাই নয়, এই গানে সালমান খানের সঙ্গে সাধুদের যেভাবে নাচতে দেখা গিয়েছে, তা হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে। 

সাধুদের আপত্তিজনকভাবে নাচ গান করিয়ে, তাদের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ঠ সংগঠনের নেতা সুনীল গানওয়াত। প্রসঙ্গত মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডে হিন্দু জনজাগ্রিতি সমিতির দায়িত্বে রয়েছেন এই সুনীল গানওয়াত।

‘দাবাং ৩’-র এই গানে একটি নদীর তীরে নাচতে দেখা যাচ্ছে সালমান খানকে। তার সঙ্গে সাধুবেশে নাচতে দেখা যাচ্ছে আরো কয়েকজনকে। সেই সঙ্গে শিব-ব্রক্ষ্মা-বিষ্ণু সেজেও ওই গানে অবতীর্ণ হয়েছেন আরো ৩ জন। 

ভাইজানের সঙ্গে সাধু এবং হিন্দু দেবতাদের নিয়ে এভাবে নাচ, গান ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলেই দাবি করা হয়েছে সংশ্লিষ্ঠ সংগঠনের তরফে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে দেখা যায়নি সালমান খানকে।

চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘দাবাং ৩’। এই সিনেমায় সালমানের সঙ্গে রয়েছেন, সোনাক্ষী সিনহা, সাই মঞ্জরেকর, কিচা সুদীপ, আরবাজ খান-রা। 

প্রভু দেবার পরিচালনায় সালমান খানের ‘দবাং ৩’ বক্স অফিসে কটতা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।

‘হুড় হুড় দাবাং’ গানটি:-

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!