তাড়াহুড়ো নয়, মাত্র ‘দেড় মিনিট’...
যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন, তাদের জন্য ডাক্তারদের দেয়া একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ তুরে ধরা হল।
আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা বা ভোরে হঠাৎ মারা গেছে! এটার একটা কারণ হচ্ছে রাতে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাৎ কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।
হুট করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিকভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মতো ঘটনাও।
ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন। এই দেড় মিনিট সময় নেয়াটা খুব জরুরি। কারণ এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

চলুন তাহলে জেনে নিই ডাক্তারদের দেয়া দেড় মিনিটের গুরুত্বপূর্ণ উপদেশগুলো-
(১) যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম ত্রিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।
(২) এরপর উঠে বিছানায় বসে থাকুন ত্রিশ সেকেন্ড।
(৩) শেষ ত্রিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।
এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।
খুবই গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।
মনে রাখবেন যেকোনো বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাবধান থাকতে হবে সবাইকে। ঘুম থেকে হঠাৎ উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।
ডেইলি বাংলাদেশ/আরএজে