চকলেট খেলে পাবেন নানা উপকার
প্রেমের সপ্তাহের তৃতীয় দিন আজ। পরস্পরকে চকলেট উপহার দেওয়ার দিন আজ। উপহার দিয়েই মায়ার সুরে বলবেন ‘হ্যাপি চকলেট ডে’। কারণ চকলেট খেতে কে না ভালোবাসেন!
কিন্তু চকলেট কি শুধুই মুখমিষ্টির উপাদান? এটি খেলে মন ভালো হয় শুধু? নাকি শরীরের উপর এর অন্য কোনো প্রভাবও আছে? গবেষকরা বলছেন, চকলেটের অনেক গুণ।
ওজন কমে: নিয়মিত ডার্ক চকলেট খেলে ওজন কমে। কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বহু ফলের থেকেও বেশি।
ত্বকের জন্য ভালো: নিয়মিত একটু করে ডার্ক চকলেট খেলে ত্বক ভালো হয়। রোদ থেকে ত্বককে রক্ষা করতে পারে এই উপাদানটি।
রক্ত চলাচল বাড়ায়: এন্ডোথেলিয়াম নামক উপাদান রয়েছে চকলেটে। সেটি রক্ত চলাচলের মাত্রা বাড়ায় বলে মনে করেন অনেকে।
প্রচুর পুষ্টিগুণ: ডার্ক চকলেটের প্রচুর পুষ্টিগুণ। এতে রয়েছে প্রচুর ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, মেঙ্গানিজ। ফলে শরীরের নানা উপকার করতে পারে এটি।
হৃদরোগের আশঙ্কা কমায়: ডার্ক চকলেট খেলে যেহেতু রক্ত চলাচল বাড়ে, তাই এটির প্রভাবে শিরা এবং ধমনী সতেজ হয়। তাতে হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে যায়।
মস্তিষ্কের জন্য ভালো: বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে, বয়স বৃদ্ধির সঙ্গে মানুষের মস্তিষ্কের ক্ষমতা কমে। আর সেটিই অনেকাংশে প্রতিহত করতে পারে ডার্ক চকলেটে থাকা কিছু উপাদান।
এখানে মনে রাখা দরকার চকলেটের প্রধান উপাদান কোকোয়া থেকেই এই সব গুণগুলি পাওয়া যায়। কিন্তু কয়েক ধরনের চকলেটে প্রচুর চিনি মেশানো হয়, সেগুলো শরীরের জন্য খুব একটা ভালো নয়।