ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন চকলেটের গুণে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ২ ফেব্রুয়ারি ২০২২
ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন চকলেটের গুণে
চকলেট। ছবি: সংগৃহীত

রূপচর্চায় আমরা কত কিনা ব্যবহার করি। অনেক নামীদামী প্রসাধনীও ত্বকের যত্নে ব্যবহার করা হয়। যা শুধু মাত্র টাকা নষ্ট ছাড়া আর কিছু না। কারণ এর ফলাফল মোটেও ভালো হয় না। আর যদি হয়ও তবে তা ক্ষণিকের জন্য। তাই হারিয়ে যাওয়া ত্বকের জেল্লা ফেরাতে ভরসা রাখুন চকলেটের উপর।

রূপচর্চার ক্ষেত্রে চকলেটের জুড়ি মেলা ভার। চকলেটে রয়েছে ফাইটোকেমিক্যালের মতো পলিফেনল, যা অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। এই উপাদান ত্বককে কোমল রাখতে সাহায্য করে। শুধু তা-ই নয়, চকলেটে থাকা বিভিন্ন উপাদান ত্বকের বলিরেখা থেকেও মুক্তি দেয়।

এর জন্য বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন চকলেট ফেসপ্যাক। বাজারে হরেক রকম চকলেট ফেসপ্যাক পাওয়া যায় ঠিকই। তবে বাড়ির তৈরি প্যাক ব্যবহার বেশি উপকারী এই বিষয় কোনো সন্দেহ নেই। রূপচর্চায় চকলেট তিনটি পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে।

আরো পড়ুন: বেসন-হলুদের চেয়েও বেশি উপকারী চকলেট ফেসিয়াল

>> স্ট্রবেরি চূর্ণের সঙ্গে কোকো পাউডার মিশিয়ে তৈরি হবে স্ক্রাব। এই স্ক্রাব ব্যবহারে ত্বক সতেজ দেখায়।

>> ডার্ক কোকো ও দুধের সঙ্গে যেকোনো ক্লিনজার ভালো করে মেশালেই তৈরি হবে চকলেট ক্লিনজার। এই ক্লিনজার ত্বকের জন্য খুবই উপকারী। এটির ব্যবহারে ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও মোলায়েম দেখায়।

>> আবার মুলতানি মাটির সঙ্গে চকলেট পাউডার মিশিয়েও কম খরচে ভালো প্যাক তৈরি করা য়ায়। এই ফেসপ্যাকের সাহায্যে সেলুলার মেটাবলিক প্রক্রিয়ায় বলিরেখা দূর হয়। একই সঙ্গে এটি ত্বকের মধ্যে ব্যাকটেরিয়াকে বিনাশ করে। কালো দাগ ছোপ তুলতেও সাহায্য করে। ফিরে আসে জেল্লা।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!