ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

সেলুনের আরামদায়ক ‘ম্যাসাজে’ ঘটতে পারে মৃত্যু

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৩:৪১, ২৪ আগস্ট ২০২০
সেলুনের আরামদায়ক ‘ম্যাসাজে’ ঘটতে পারে মৃত্যু
সেলুনের আরামদায়ক ‘ম্যাসাজ’

পুরুষদের মুখভর্তি চুল-দাড়ি কাটতে সেলুনই ভরসা। অনেকেই এমন আছেন যারা চুল কাটার পর নাপিতকে দিয়ে মাথা, ঘাড় ম্যাসাজ করিয়ে থাকেন। এই ম্যাসাজ অনেকের কাছেই বেশ আরামদায়ক। ম্যাসাজ অবশ্যই মানুষের শরীরের জন্য উপকারী। কিন্তু তা যদি ভুল ম্যাসাজ হয়, তবে তা হতে পারে আপনার দীর্ঘ যন্ত্রণার কারণ। এমনকি ভুল ম্যাসেজে ঘটতে পারে মৃত্যুও।

নাপিত যখন ম্যাসাজ করেন তখন তা আরামদায়ক মনে হলেও, আমাদের এটা জানাও দরকার এই ম্যাসাজ আমাদের দীর্ঘ যন্ত্রণা বা মৃত্যুর কারণ হতে পারে। এসব ম্যাসাজের ক্ষেত্রে মোটেও নাপিতের উপর ভরসা করা ঠিক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

চিকিত্‍‌সকরা বলছেন, ভারতে ছোট ছোট সেলুনগুলোতে এই ম্যাসাজের কারণে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে।

Advertisement

শুধু তাই নয় পিঠ ম্যাসাজের সময় হার্ট ফেইলের মতো ঘটেছে অনেক ঘটনা। ঘাড়ে পিঠে ভুল ম্যাসাজের ফলে অনেকের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে পড়েছেন চরম ঝুঁকিতে। ঘাড়ের রগের ক্ষতির কারণ হিসেবেও ম্যাসাজকেই দায়ী করা হয়। আর এ কারণে আপনাকে ভুগতে হতে পারে দীর্ঘমেয়াদী ব্যথায়। এসব ভুল ম্যাসাজের কারণে ঘাড় মচকে প্যারালাইজড ঘটনা ঘটতে পারে যেকোনো সময়ই।

ঘাড়, শরীর ম্যাসাজ করলে শরীরের মুভমেন্ট ভালো হয়। কিন্তু আমরা জানি না অনেক নাপিতের ভুল ম্যাসাজের কারণে কতজনের জীবন হুমকির মুখে পড়ে। বরং এসব ভুল ম্যাসাজ না করে নিয়মিত সঠিকভাবে ব্যায়াম করা উচিত। শরীরের প্রতিটি অঙ্গের জন্যই রয়েছে নির্দিষ্ট ব্যায়াম। তাই অল্প কিছুক্ষণ আরামের কথা ভেবে ভুল ম্যাসাজ করিয়ে, জীবনকে হুমকির মুখে ফেলা ঠিক হবে না।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!