ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

৫০ কেজির টিউমার অপসারণ 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭, ২৩ আগস্ট ২০২০
৫০ কেজির টিউমার অপসারণ 
ফাইল ছবি

মাত্র সাড়ে তিন ঘণ্টায় ৫০ কেজির একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা। এটি বিশ্বের সবচেয়ে বড় ধরনের অপারেশন বলে দাবি করেছেন ভারতের অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা।

টিউমারটির ওজন রোগীর দেহের ওজনের অর্ধেক। গত কয়েক মাস ধরে ৫২ বছর বয়সী ওই রোগীর ওজন বেড়ে দাঁড়ায় ১০৬ কেজি।

ডা. অরুণ প্রসাদ জানান, ওই রোগীর শ্বাসকষ্ট, তলপেটের তীব্র ব্যথার ফলে হাঁটা এবং ঘুমাতে সমস্যা দেখা দেয়। ক্রমবর্ধমান জটিলতা নিয়ে পরিবার একটি স্থানীয় সার্জনের সঙ্গে পরামর্শ করলে ই রোগীকে অ্যাপোলো হাসপাতালে রেফার করা হয়।

Advertisement

ওই নারীর ডিম্বাশয়ে টিউমারটি ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছিলো। তার অন্ত্রের উপর চাপ সৃষ্টি করছিল, যার ফলে তীব্র পেট ব্যথা এবং খাদ্য হজম করতে অক্ষম হচ্ছিল। তার হিমোগ্লোবিনের মাত্রা ছয়ে নেমে আসে, ফলে মারাত্মক রক্তস্বল্পতা দেখা দেয়।

১৮ আগস্ট সাড়ে তিন ঘণ্টার অস্ত্রোপচারে সার্জনদের একটি দল ডিম্বাশয় থেকে ৫০ কেজি টিউমারটি বের করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!