প্রায়ই বুক জ্বালাপোড়ার সমস্যা? অবশ্যই এড়িয়ে চলুন চার খাবার
প্রায়ই বুক জ্বালাপোড়ার সমস্যায় ভুগে থাকেন অনেকেই। বুক জ্বালাপোড়ার লক্ষণগুলো হচ্ছে গলায় টকটক অনুভূতি, পেট ফোলাভাব, শ্বাসকষ্ট ইত্যাদি। মূলত অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার কিংবা এসিড জাতীয় খাবার খেলে এই সমস্যা দেখা দেয়।
যদি প্রায়ই আপনার বুক জ্বালাপোড়ার সমস্যা থাকে তবে অবশ্যই কিছু খাবার এড়িয়ে যাওয়া উচিত। এমন কিছু খাবারের নাম জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি। চলুন জেনে নেয়া যাক সেগুলো-
চকলেট
যারা এসিড রিফ্লাক্সের সমস্যায় ভোগেন, তাদের জন্য চকলেট খুবই ক্ষতিকর একটি খাবার। এর মধ্যে রয়েছে ক্যাফেইন ও থিওব্রোমাইনের মতো এসিড রিফ্লাক্সের সমস্যা তৈরিকারী উপাদান। পাশাপাশি এর মধ্যে রয়েছে উচ্চ মাত্রার চর্বি। এটি হজম করতে সময় লাগে। এ খাবার এসিড রিফ্লাক্সের সমস্যা বাড়ায়।
কফি
যারা বুক জ্বালাপোড়া ও এসিড রিফ্লাক্সের সমস্যায় ভোগেন, তাদের জন্য কফি মোটেই ভালো পানীয় নয়। এটি পাকস্থলীতে এসিড তৈরি করে। এর বদলে হারবাল চা পান করুন।
রসুন
রসুন ঠাণ্ডা-কাশি প্রতিরোধে সাহায্য করে। তবে এটি বুক জ্বালাপোড়ার সমস্যা বাড়িয়ে দেয়। রসুন কেবল পাকস্থলীতে এসিড তৈরি করে না, এসিড রিফ্লাক্সের সমস্যাও করে। খুব বুক জ্বালাপোড়ার সমস্যা হলে কাঁচা রসুন খাওয়া এড়িয়ে চলুন। তবে রান্নায় মাঝেমধ্যে রসুন ব্যবহার করতে পারেন।
পনির
পনির বুক জ্বালাপোড়ার সমস্যা বাড়ায়। এর চর্বি পাকস্থলীতে বেশি এসিড তৈরি করে। যদি পনির খেতেই হয়, তবে বেশি চর্বিযুক্ত পনির এড়িয়ে কম চর্বি আছে এমন পনির খান।