ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচায় মরিচ

গবেষণার তথ্য
জান্নাতুল মাওয়া সুইটি
প্রকাশিত: ১২:৩২, ২০ ডিসেম্বর ২০১৯
হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচায় মরিচ
ছবি: সংগৃহীত

বেশি মরিচ দিয়ে মুড়ি মাখা কিংবা গরম ভাত তরকারির সঙ্গে এক কামড় কাচা মরিচের স্বাদই অনবদ্য। যারা অত্যাধিক ঝাল সহ্য করতে পারেন তাদের জন্য মরিচ বেশ উপভোগ্য। তবে সবাই তো আর বেশি ঝাল খেতে পারে না। তবে তাদের জন্য রয়েছে খারাপ খবর!

সপ্তাহে অন্তত চারবার মরিচ খেলে মারাত্মক রোগের ঝুঁকি থেকে মুক্তি মিলবে। এমনই তথ্য দিয়েছেন ইতালির গবেষকরা। প্রাপ্তবয়স্ক ইতালিয়ানদের উপর করা এক গবেষণায় দেখা গেছে মারাত্মক অসুস্থতা থেকে ২৩ শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি থেকে প্রায় ৫০ শতাংশ ঝুঁকি কমায় মরিচ। 

চলতি বছরের পয়লা ডিসেম্বর, আমেরিকান কলেজ অব কার্ডিওলজির জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় বলা হয়েছে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে মারা যাওয়ার ঝুঁকি কমায় মরিচ। যদি নিয়মিত খাওয়া হয় তবে এটি দীর্ঘস্থায়ী অসুস্থতায় মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনতে পারে।

গবেষণার জন্য, ইতালির পোজজিলিতে মেডিটারেনিয়ান নিউরোলজিক্যাল ইনস্টিটিউটের গবেষকরা ২২ হাজার ৮১১ জন ইতালীয় পুরুষ এবং নারীকে বেছে নেন। যাদের বয়স ৩৫ বছর বা তারও বেশি। আট বছর ধরে গবেষকরা তাদের পর্যবেক্ষণ করেন।

গবেষকরা দেখেন, যারা সপ্তাহে কমপক্ষে চারবার বেশি ঝাল দেয়া খাবার বা কাচা মরিচ খেয়েছেন তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। সেইসঙ্গে স্ট্রোক ও অন্যান্য রোগে ঝুঁকি কমেছে শতকরা ৫০ শতাংশ। 

মরিচে থাকা ক্যাপসাইসিন ও কাচা মরিচে থাকা ভিটামিন সি শরীরের জন্য খুবই উপকারি। প্রচুর পরিমাণে ক্যাপসাইসিন খেলে ঝালে আপনি অস্থির হলেও এতে কিন্তু উপাকার আপনারই। এতে স্নায়ুর উদ্দীপনা বেড়ে যাওয়ায় বিপাক ক্রিয়া বাড়ে, হজমে সহায়তা করে এবং রক্তচাপকে কমিয়ে দেয়।

গবেষকরা আরো বলেন, দীর্ঘস্থায়ী অসুস্থতা যেমন ডায়বেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের পারিবারিক ইতিহাস যাদের রয়েছে অতিরিক্ত ঝাল খাওয়ার প্রভাবে তাদেরও মৃত্যুঝুঁকি কমায় মরিচ। 

মেডিটারেনিয়ান নিউরোলজিক্যাল ইনস্টিটিউটের একজন শীর্ষ মহামারীবিদ ও  এই গবেষণার প্রধান লেখক মারিয়ালাউরা বোনাসি বলেছেন, কেউ স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে আবার কেউ কম স্বাস্থ্যকর খাবার খায় তাতে কী? মরিচ সবার শরীরের জন্য প্রতিরক্ষামূলক একটি উপাদান।’

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!