ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিলো পুলিশ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ১২ এপ্রিল ২০২০
গভীর রাতে প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিলো পুলিশ
প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিলো পুলিশ

রাত সাড়ে ৩টা। করোনা পরিস্থিতির কারণে গাড়িও পাওয়া যাচ্ছে না। ব্যথায় কাতরাচ্ছিলেন এক প্রসূতি। কোনো উপায় না পেয়ে থানায় কল দিলেন তার স্বামী। তাৎক্ষণিক ওই প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিলো পুলিশ।

শনিবার রাতে চট্টগ্রামের সদরঘাট থানার মাঝিরঘাটে এ ঘটনা ঘটে। পুলিশের তৎপরতায় খুশি ওই প্রসূতির পরিবার।

সদরঘাট থানার এএসআই গৌতম চৌধুরী বলেন, রাতে মোবাইল ডিউটি করছিলাম। থানা থেকে খবর পেয়ে মাঝিরঘাটের উদয়ন গলির ওই প্রসূতিকে কাছের আন্দরকিল্লার জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে পৌঁছে দেই।

Advertisement

এএসআই গৌতম আরো বলেন, আমরা সারারাত হাসপাতালেই ছিলাম। চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!