[ দেশজুড়ে ]
গাউছিয়া মার্কেটে আগুন
গাউছিয়া মার্কেটে আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া টিন মার্কেটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, আগুনে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন মার্কেটের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে টিন, মুদি, কাঁচামালের দোকান, ফার্মেসিসহ ৫০টি দোকান পুড়ে যায়।
.png)

কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহ আলম জানান, আগুনের খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আড়াইহাজার ও ডেমরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আনলে আরো বড় ক্ষতি হতে পারত।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!