ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, আটক ৩

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০১৯
ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, আটক ৩
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় ওই বাড়ি থেকে তিন জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- ফরিদউদ্দীন রুমি (২৭), তার ভাই জামালউদ্দীন রফিক (২৩) এবং ফরিদউদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৭)।

সোমবার ভোরে তক্কার মাঠ এলাকার ওই বাড়িটি ঘেরাও করা হয়। 

Advertisement

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফতুল্লার তক্কার মক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে জয়নাল আবেদীনের একটি টিনশেড বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। এর সঙ্গে জেলা পুলিশের সদস্যরাও সহযোগিতা করছে।

ছবি: সংগৃহীত
 কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা জানান, বাড়িটিতে কোনো বিস্ফোরকদ্রব্য ও এক্সক্লুসিভ জাতীয় কিছু থাকতে পারে এমন সন্দেহে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।

বোম ডিসপোজাল ইউনিট আসলে বাড়িতে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন ইউনিটের একটি সূত্র।

কাউন্টার টেরোরিজম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন। অভিযান পুরোপুরি শেষ হলে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করা হবে।

ডেইলি বাংলাদেশ/এসআই

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!