ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফিরছে সোনালী আঁশের সুদিন

তরিকুল ইসলাম জেন্টু, নওগাঁ 
প্রকাশিত: ১৬:৫৮, ৩১ আগস্ট ২০১৯
ফিরছে সোনালী আঁশের সুদিন
ছবি: ডেইলি বাংলাদেশ

এক সময় বাংলাদেশের সবচেয়ে বড় অর্থকরী পণ্য ছিল পাট। এই পাটকে দেশের সোনালী আঁশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে কয়েকটি কারণে পণ্যটির উৎপাদন ও রফতানিতে ভাটা পড়ে। কিন্তু সরকারের নানা পদক্ষেপে ফিরছে সেই সোনালী আঁশের সুদিন। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলায় পাট চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার আট ইউপিতে পাট কাটা হচ্ছে। এসব পাট বিভিন্ন নালা, ডোবা, খাল, বিল, জলাশয় ও নদীতে জাগ দিচ্ছেন কৃষক ও পরিবারের সদস্যরা। এরপর পাট কাঠি থেকে পাট ছাড়ানো হচ্ছে। পরে পাট শুকিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। বাজারে এসব পাটের মূল্য মণ প্রতি এক হাজার ৮০০ টাকা ও নিম্নমানের পাটের মূল্য এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ন্যায্যমূল্য পেয়ে চাষিদের মাঝে পাট চাষে আগ্রহ বাড়ছে।

মাগুড়াপাড়া গ্রামের কৃষক আব্দুর রশিদ জানান, এবার পাট বিক্রি করে অন্যবারের তুলনায় দাম বেশি পেয়েছেন। ভলো দাম পেলে আগামীতে পাট চাষ করবেন বলে জানান তিনি।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন জানান, এবার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে পাট চাষ হয়েছে। মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম থাকায় চাষ কিছুটা দেরিতে হয়। তবুও ফলন ভালো হয়েছে। বেশি ফলন ও দাম ভালো পাওয়ায় পাট চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। 

উপজেলার সাহেবগঞ্জ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কেরামত আলী জানান, এবার পাটের চাষ কম হলেও ফলন ভালো হয়েছে। এছাড়া নায্যমূল্য পাওয়া যাচ্ছে। সরকারের নির্দেশনায় যথাযথভাবে পাট উৎপাদন, স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। 

ডেইলি বাংলাদেশ/আর.এইচ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!