ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ ফিচার ]
আজ বিশ্ব মান দিবস

অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:০২, ১৪ অক্টোবর ২০২৬
অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি
আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এ পর্যন্ত বিএসটিআই মোট ৪ হাজার ৬৩১টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড প্রণয়ন করেছে

বিশ্ব মান দিবস আজ। এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘শেয়ার্ড ভিশন ফর আ বেটার ওয়ার্ল্ড—অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি’। বাংলায় এর ভাবার্থ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’। 

পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হচ্ছে।

পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। বিশ্বের প্রধান তিনটি মান সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) যৌথভাবে দিবসটি পালন করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড বা মান প্রণয়ন করেছে।

আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এ পর্যন্ত বিএসটিআই মোট ৪ হাজার ৬৩১টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড প্রণয়ন করেছে।

পণ্যের মান যাচাইয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে স্থাপিত সোলার প্যানেল টেস্টিং ল্যাবরেটরিতে রয়েছে জার্মান প্রযুক্তির অত্যাধুনিক সান সিমুলেটর। এর মাধ্যমে ১ হাজার ওয়াট ক্ষমতা পর্যন্ত সোলার প্যানেল পরীক্ষা করা সম্ভব।

আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ এবং উচ্চমানের আলোক উৎস ও ক্যালিব্রেটেড যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ল্যাবরেটরিটি সোলার প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মানের নির্ভরযোগ্য পরীক্ষণ নিশ্চিত করছে।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!