ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

গোখরার সঙ্গে তার বসবাস, ৩০ বছরে উদ্ধার করেছেন ৫২,০০০ সাপ

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ২৬ ডিসেম্বর ২০২০
গোখরার সঙ্গে তার বসবাস, ৩০ বছরে উদ্ধার করেছেন ৫২,০০০ সাপ
ছবি: কোবরা ম্যান

সাপ শব্দটি শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়! আর সাপ দেখলে তো প্রাণ উড়ে যাওয়ার উপক্রম ঘটে। তবে জানেন কি? ভারতেও এমন মানুষও আছে যে সাপকে আলিঙ্গন করে, তাদের ভালবাসে এবং তাদের সঙ্গ উপভোগ করে। 

gfcvf rpsb: ইট, পাথর ও মাটি খেয়েই ২৫ বছর পার

তিনি ভারতে কোবরা ম্যান নামে পরিচিত। তার নাম ভাভা সুরেশ। ১২ বছর বয়সে সুরেশ একটি গোখরা সাপের বাচ্চা বাড়িতে নিয়ে আসেন। তখন থেকেই সাপের প্রতি বিশেষত গোখরা সাপের প্রতি তার আলাদা আকর্ষণ তৈরি হয়।

কোবরা ম্যানসুরেশের বয়স এখন ৪৬ বছর। গত ৩০ বছরে তিনি অন্তত ৫২ হাজার সাপ উদ্ধার করেছেন। সাপ ধরার জন্য তিনি স্কুল ছেড়ে দিয়েছিলেন। তিনি শুধু সাপ উদ্ধার করেন না বরং সাপ এবং তাদের আচরণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেন। ডিম পাড়ার সময় তিনি ডিম সংরক্ষণও করেন।

কোবরা ম্যানজনবহুল এলাকা থেকে বিষাক্ত সাপ ধরা এবং তারপর তাদের প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেয়ার জন্য সুরেশ তার জীবন উৎসর্গ করেছেন। যদিও এই ক্ষেত্রে তার কোনো পেশাগত প্রশিক্ষণ নেই। তবুও সাপের প্রতি তার কৌতূহল এবং ভালবাসা থেকেই তিনি এই কাজ করে চলেছেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!