[ ফিচার ]
লাল মরিচের চোখ ঝলসানো দৃশ্য
ফটো ফিচার
লাল মরিচের চোখ ঝলসানো দৃশ্য এখন পঞ্চগড়ের ফসলের মাঠে মাঠে শোভা পাচ্ছে
মরিচের ঝালে মুখ জ্বলে—কথাটা ঠিকই; কিন্তু এই ঝাল মরিচই পঞ্চগড়ের অসংখ্য কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। চলতি মৌসুমে অল্প খরচে চাষ করে ভালো ফলন পেয়ে জেলার অনেক কৃষকই স্বাবলম্বী হয়েছেন। লাল মরিচের চোখ ঝলসানো দৃশ্য এখন পঞ্চগড়ের ফসলের মাঠে মাঠে শোভা পাচ্ছে।
পঞ্চগড়ের কয়েক হাজার কৃষক লাল স্বপ্নে প্রাণবন্ত হয়ে উঠেছেন। মাঠের মরিচ এখন কৃষকের গোলায় উঠতে শুরু করেছে। মাইলের পর মাইল খালি মাঠে শুকানো হচ্ছে এসব মরিচ। সেই দৃশ্যগুলো ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ। ছবিগুলো স্থান পেয়েছে ‘ভয়েস অব আমেরিকা’র ফেসবুক পেজেও। চলুন দেখে নেয়া যাক—






ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!