ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

আন্তর্জাতিক সনদ অর্জন করলেন তা'মীরুল উম্মাহ মাদরাসার চেয়ারম্যান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক সনদ অর্জন করলেন তা'মীরুল উম্মাহ মাদরাসার চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

"শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স নেই"— এই চিরন্তন সত্য বাণীকে আবারও বাস্তবে প্রমাণ করলেন তা'মীরুল উম্মাহ হিফজুল কুরআন মাদরাসার মান্যবর চেয়ারম্যান হাফেজ নাছরুল্লাহ। কুরআন শিক্ষার ক্ষেত্রে নিজের অদম্য ইচ্ছা ও দক্ষতাকে আরও একধাপ এগিয়ে নিয়ে মিসর থেকে অর্জিত হলো তাঁর এই অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি।

সম্প্রতি মিসরে অবস্থানকালে তিনি বিশিষ্ট আলিমে দ্বীন ড. শোয়াইব আল-আজহারী (হাফিঃ)-কে সম্পূর্ণ 'রেওয়ায়েতে হাফস আন আছেম' নিয়মে পবিত্র কুরআনের খতম শুনিয়ে সম্মানজনক 'মুত্তাছিল সনদ' অর্জন করেছেন।

Advertisement

এই ঐতিহাসিক সনদ প্রদান অনুষ্ঠানটি মিসরে বেশ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য ক্বারী শায়েখ আব্দুল লতিফ ওয়াহদান এবং ঐতিহ্যবাহী আল-আজহার ইউনিভার্সিটির দুজন সম্মানিত প্রফেসর। এছাড়া মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও এই গৌরবময় মুহূর্তে উপস্থিত থেকে তাঁকে অভিবাদন জানান।

ডেইলি-বাংলাদেশ//এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!