ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ঋণ করে ওমান গিয়ে বিপদে বাংলাদেশিরা, বাড়ছে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩৮, ২৬ মে ২০২৪
ঋণ করে ওমান গিয়ে বিপদে বাংলাদেশিরা, বাড়ছে আত্মহত্যা
ফাইল ছবি

ঋণ করে ভিসা কিনছেন ঠিকই। কিন্তু ওমান গিয়ে কাজের ব্যবস্থা হচ্ছে না। যার ফলে প্রবাসীদের মানসিক চাপ ক্রমেই বাড়ছে। পরিবার থেকে টাকা পাঠানোর চাপ এবং ঋণ পরিশোধের দুশ্চিন্তায় গত পাঁচ মাসে ওমানে অন্তত ৮ জন বাংলাদেশি আত্মহত্যা করেছেন।

তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়ে ওমানে বিভিন্ন কারণে ২০৮ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৭১ জন, সড়ক ও ওয়ার্ক সাইট দুর্ঘটনায় ৪৭ জন এবং আত্মহত্যায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। বাকিদের স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে।

এসব মৃত্যুর কারণ হিসেবে সংশ্লিষ্টরা টাকা উপার্জনে মানসিক চাপ, অতিরিক্ত পরিশ্রম, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এবং দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকাকে দায়ী করে আসছেন। এছাড়া বিদেশ গমনে যথাযথ প্রস্তুতি না থাকার পাশাপাশি দালালদের খপ্পড়ে পড়াকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা।

Advertisement

গত পাঁচ মাসে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে জানুয়ারি মাসে। এছাড়া ফেব্রুয়ারিতে ৪০ জন, মার্চে ৩৭ জন এবং সর্বশেষ মাস এপ্রিলে ৪৪ জন প্রবাসীর মৃত্যু হয়। এর মধ্যে আলাদা করে আশঙ্কা বাড়াচ্ছে প্রবাসীদের আত্মহত্যার ঘটনা। 

প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, গত চার বছরে যত প্রবাসীর লাশ এসেছে তাদের ৮০ শতাংশ ক্ষেত্রেই আকস্মিকভাবে মৃত্যু হয়েছে। তাই অবৈধ অভিবাসন বন্ধ হওয়াসহ প্রবাসীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো উচিৎ বলে মনে করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!