ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ি নিহত

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ২৬ অক্টোবর ২০২০
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ি নিহত
দক্ষিণ আফ্রিকা -ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জাহিদুল ইসলাম আরিফ চট্টগ্রামের ফটিকছড়ির এলাকার বাসিন্দা।

রোববার সন্ধ্যায় দেশটির পুমালাঙ্গা প্রদেশের এয়ারমেলো নামক এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত দল সংঘবদ্ধ হয়ে আরিফের দোকানে হানা দেয়। মূলবান জিনিসপত্র লুট করে চলে যাওয়ার সময় এক ডাকাতকে পেছন থেকে ধরে ফেলার চেষ্টা করেন তিনি। 

এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতের দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে তিনি মারা যান।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!