[ প্রবাস জীবন ]
মালদ্বীপে প্রবাসীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প
আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ হাইকমিশনের রিসেপশন হলে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হবে/ফাইল ছবি
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন। ক্লিনিকো হাসপাতালের সহযোগিতায় আগামী শুক্রবার (৩০ অক্টোবর) এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
হাইকমিশনের রিসেপশন হলে আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্প দুই পর্বে চলবে। প্রথম পর্বে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
প্রবাসীদের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!