ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ প্রবাস জীবন ]

বাংলাদেশি ক্রেতার অভাবে ভুগছে কলকাতা নিউ মার্কেট

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৮:০৬, ৫ সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশি ক্রেতার অভাবে ভুগছে কলকাতা নিউ মার্কেট
কলকাতা নিউ মার্কেট

করোনাভাইরাসে ধুঁকছে পৃথিবী। এ মহামারির কারণে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা অঞ্চলের ১৪৪ বছরের পুরনো নিউ মার্কেটের অনেক দোকান। এ মার্কেটের একটা বড় অংশ বাংলাদেশি ক্রেতাদের দখলে। যেহেতু করোনার কারণে ভারতে আসা-যাওয়া বন্ধ।  তাই বাংলাদেশি ক্রেতার অভাবে ভুগছে কলকাতার মার্কেটটি।

প্রায় ২ হাজার ৩০০ দোকান আছে এই নিউ মার্কেটে এবং জামা-কাপড় থেকে শুরু করে প্রসাধনী সবই পাওয়া যায় এই নিউ মার্কেটে।

বাংলাদেশ থেকে যারা কলকাতায় কোনো কাজে আসেন তারা মূলত এই নিউ মার্কেটের আশেপাশে মির্জা গালিব স্ট্রীট বা সাডার স্ট্রীট অঞ্চলের হোটেলে থাকেন। আর বাংলাদেশি মানুষদের পছন্দের কেনাকাটার জায়গাই হলো এই নিউ মার্কেট।

স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন যদি ৫০ হাজার ক্রেতা নিউ মার্কেটে আসেন, তার প্রায় ৪০ শতাংশ বাংলাদেশের মানুষ।  দৈনিক গড় ব্যবসা যদি প্রায় সাত কোটি ইন্ডিয়ান রুপি হয়, প্রায় তার ৫০ শতাংশ বাংলাদেশি ক্রেতাদের থেকে আসে। 

নিউ মার্কেট ব্যবসায়ী সংগঠনের সম্পাদক দেবু ভট্টাচার্য বলেন, করোনার কারণে তারা আসছেন না। আমাদের ব্যবসা প্রায় বন্ধ।

কসমেটিকসের দোকানদার বলেন, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানি না, তবে বাংলাদেশ থেকে মানুষ ভারতে আসা শুরু করলে আমাদের আবার কিছু ব্যবসা হবে।

ভারতে লকডাউনের পরবর্তী সময়ে দোকানপাট, শপিংমল খোলার সঙ্গে সঙ্গে নিউ মার্কেটও খুলে দেয়া হয়। কিন্তু গত ৪৫ দিনে নিউ মার্কেটে কোনো ব্যবসাই হয়নি আর তাই আবার দোকান বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেক ব্যবসায়ী। এ অবস্থায় প্রতিদিন কিছু কিছু দোকান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। 

দেবু ভট্টাচার্য জানান, নিউ মার্কেটের ১৪৪ বছরের ইতিহাসে এমন দুর্দিন আগে কখনো আসেনি।

ডেইলি-বাংলাদেশ/আরএস
প্রবাস জীবন জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!