ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শাহিদ অতটা বুড়োও নয়, কেন বললেন কিয়ারা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৯
শাহিদ অতটা বুড়োও নয়, কেন বললেন কিয়ারা?
শাহিদ কাপুর এবং কিয়ার আদভানি

শাহিদ কাপুর ‘কবীর সিংহ’ এর টিমে স্বাগত জানিয়েছিলেন কিয়ারা আদভানিকে। তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’র রিমেক এই ছবির মাধ্যমেই নতুন এক জুটিকে পাবে ইন্ডাস্ট্রি। ১২ বছরের সিনিয়র শাহিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে খুশি কিয়ারা। 

নিজের ভাল লাগা তিনি প্রকাশ্যে শেয়ার করেছেন। দিল্লির ঠাণ্ডায় বাইকে চড়ে তাদের শুটিংয়ের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কিয়ারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, আমি শাহিদের সিনেমা দেখে বড় হয়েছি, এটা বলতে পারব না। কারণ শাহিদ অত বুড়োও নয়। কিন্তু ওর সঙ্গে কাজ করার পর এটা অনায়াসে বলতে পারি, এর আগে এত কিছু শিখিনি কারো থেকে। যে কোনো সিনে এত নতুন কিছু জিনিস ও যোগ করে, অসাধারণ।

এই ছবিতে ডি-গ্ল্যাম লুকে দেখা যাবে কিয়ারাকে। তা নিয়ে কোনো অসুবিধে ছিল না তার। বরং তার মতে, মেকআপ নিয়ে চিন্তা করতে হত না, এটা ভাল ব্যাপার। সব কিছু ঠিক থাকলে সন্দীপ ভাঙ্গা পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ২১ জুন।

কিয়ারা আদভানির শেয়ার করা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। 

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!